1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেত্রকোনা জেলা শাখার অধীনে মদন পৌর শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১অক্টোবর-২০২৬ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পু ও নেত্রকোনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব সাইফুল আলম গজনবী চয়নের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে শেখ মোঃ ওমর ফারুকে আহ্বায়ক ও মোঃ শরিফুল ইসলাম (তিতাস মড়লকে) সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটির মাধ্যমে মদন পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা হবে।

কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-০১-১০-২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24