1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নওগাঁ শহরে ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি:(নওগাঁ)

নওগাঁ শহরে এক নারীর স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনগণের সহযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) ও মো. রবি (২৪)। তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড়ে পৌঁছালে ওই তিনজন তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় চাকু দিয়ে ভয় দেখিয়ে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তারা।

পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে। একই সময়ে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকুসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে সহযোগিতা করায় স্থানীয় জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24