1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর ) বিকেল ৩ টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিমোড় হতে রামকৃষ্ণপুর গ্রামের আশপাশের এলাকায় টিম-৮ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা এবং ডেঙ্গু থেকে বাঁচার উপায় সম্পর্কে স্থানীয় নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক,পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো: আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা, ও অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মচারীরা অংশ নেন। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে অনুরূপ মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24