1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা ঘেরের বেড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর-২৬) উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি উঠে যায়। এলাকাবাসীর দাবি, এর ফলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ এবং পরবর্তী সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে অভিযান চালিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করে। এ সময় ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ছবিঃ
০১/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24