1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

অভয়নগর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

রিপোর্ট- বি এম শামসুর রহমান (জসিম)অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে উপজেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন , ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও মশার বংশবিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, বসতবাড়ি, দোকান পাটের নোংরা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করছে। এসব জায়গায় নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকলে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

সচেতন মহলের দাবি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সঠিক পরিসংখ্যান প্রকাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়, বর্তমানে সেখানে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। কেউ বিছানায় এবং কেউ ফ্লোরে চিকিৎসারত রয়েছেন ।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, জুলাই মাসে ১২৫ জন, আগষ্ট মাসে ১৬১ জন সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ১৯২ জন চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24