
নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিয়ে সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ (SBCC) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ের এ কর্মসূচির আওতায় ১০টি সেশনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, মৃদুল কান্তি চাকী (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মণিরামপুর এবং ঝাঁপা এলাকার স্বাস্থ্য সহকারী (H.A.) মোঃ মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভবতী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। শিশুদের বাইরের অস্বাস্থ্যকর খাবার ও ফাস্টফুড থেকে দূরে রাখতে হবে,পাশাপাশি জন্মের পর শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিশুর জন্য মায়ের দুধই সর্বোত্তম ও নিরাপদ খাবার বলেও বক্তারা উল্লেখ করেন।
মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।