1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন, নেত্রকোনা প্রতিনিধিঃ

‘করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে যুক্ত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু তাহের আজাদ,বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার)

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় অফিসার আবু কালাম আজাদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা আনসার কর্মকর্তা প্রণতোষ ঘোষ, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির , বিশিষ্ট্য উদ্যোক্তা মাওলানা সাইফুল ইসলাম দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুল,দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মদন প্রতিনিধি মোঃ আলম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্যারা।

আলোচনা সভায় ক্ষুদ্র সংগঠনের মাধ্যমে প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে সমাজের নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24