1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদক সহ চারজন আসামী আটক কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা মণিরামপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত ​কচুয়ায় সিডর-আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবিতে আবেদন ও মতবিনিময় মাধবপুরে নাজমুল-নাজমা বেগমের বিবাহবিচ্ছেদ সম্পন্ন দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন অভয়নগর থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অন্যান্য তিনজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃতরা হলেন আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলার আসামি জাহাঙ্গীর আলম (৪৬),পিতা ছহিল উদ্দিন সরদার,সাং থানাঘাটা,মাড়িয়ালা এবং মোঃ আলমগীর হোসেন (৪২),পিতা মৃত এস এম ইউনুছ আলী,সাং বড়দল বাজার। অপর মামলার আসামি মোঃ মাকসুদুল রহমান (৪৫), পিতা মৃত মাজেদ হাওলাদার,সাং প্রতাপনগর। এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি এস এম শাফিয়ার রহমান,পিতা ইনসাফ আলী সরদার, সাং ফকরাবাদ;নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি কালিদাশ গোলদার (৪০),পিতা ফকির গোলদার,সাং জামালনগর এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি জোতিষ কুমার মণ্ডল,পিতা প্রবোধ কুমার মণ্ডল,সাং বুড়িয়া।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত ছয়জনই আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24