1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’

ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি: নওগাঁ

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুরুজ্জামান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বস্তাবর দাখিল মাদ্রাসার পাশে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২/২-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ নুরুজ্জামানকে আটক করা হয়।

আটক নুরুজ্জামান ধামইরহাট উপজেলার মল্লাই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24