1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও ধামইরহাটে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা সিলেটে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে সংকট: দেশি মাছের অভাবে অস্তিত্ব হারানোর পথে ঐতিহ্য শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের পীরগঞ্জে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মাহাবুব আলম উপজেলার নাইঘর এলাকার নোয়াপাড়ার রাজ্জাক সর্দার বাড়ির মো. রুকু মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটককৃত আসামীকে মঙ্গলবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24