1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও ধামইরহাটে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা সিলেটে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে সংকট: দেশি মাছের অভাবে অস্তিত্ব হারানোর পথে ঐতিহ্য শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের পীরগঞ্জে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার

ধামইরহাটে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ।

নওগাঁর ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্তে মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24