1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলায় ইয়াবাসহ আটক এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোমতী নদীর বেড়িবাঁধে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ মাসুম আলম। তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাসুম আলমকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24