1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। বুধবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন ঐতিহাসিক একটি মুহূর্ত। ছাত্রদল সবসময়ই একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জেলা বিএনপি যেভাবে নির্দেশনা দেবে, আমরা ছাত্রদল সেই নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং সফর সফল করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

স্বাগত মিছিল উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিবক, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24