
@ আমি চিরনিদ্রায় শায়িত হবো @
মাহাদী হাসান মেহেদী
আমি চিরনিদ্রায় শায়িত হবো
আমি জন্মেছি এই ভূবনে,
আবারো চলে যেতে হবে
হয়তো এসে নিজেকে গড়তে
অক্ষম হয়েছি ভাল কিছু গড়তে পারি নি।
তবে যায় কিছু হবে সবই তার ইচ্ছা
ভাল কিছু করার চেষ্টা করা।
পাশে হয়তো ব্যার্থতা নামের
বাজে বইটি পড়ে থাকা,
দুনিয়া ক্ষনস্তায়ী তবুও হাজারো বাহাদুরির প্রচেষ্টা।
লাভ কি সেই তো যেতে হবে তার নিকটে।
ভাল কিছুর গল্প শোনায়! আমরা কি নিজেরা মানি!
স্বার্থলোভে সব করি, তবুও বলি বিধাতাকে যদিপাই,
এতোই সোজা তাকে পাওয়া
তাই যদি হয় তবে কেন দুনিয়ায় এতো তালবাহানা।
আমি চিরনিদ্রায় শায়িত হবো
তবুও বলবো ভাল কিছু করি যদি মনের অজান্তে
তোমাদের দোয়া আমার কাজে লাগে।
রাত হলে ঘুম পাই এ ঘুম যদি আর না ভাঙ্গে,
আমি তোমাদের সাথে নিয়ে ভাল কাজে থাকতে চাই
কারন আমি জানি এ দুনিয়া বেশি দিনের নই।