1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
​বুধবার(১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। এছাড়া রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২)-কে গ্রেফতার করা হয়েছে।​মাদক সেবনের দায়ে আটক হয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)।​অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24