1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বুড়িচংয়ে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, উঁচুকরণ, ব্লক স্থাপন ও টেকসই উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এ সময় দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইঞ্জি. আব্দুল হাকিম সবুজ, কনটেন্ট ক্রিয়েটর নাঈম কুরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও খামার ব্যাপক ক্ষতির মুখে পড়ে এবং বহু পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে ব্লক স্থাপন জরুরি, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।

এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24