1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

সামাজিক মাধ্যমে সাংবাদিক সুজনের বিরুদ্ধে অপপ্রচারে থানায় জিডি, সংবাদকর্মীদের তীব্র নিন্দা প্রতিবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সুজন মজুমদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতে রামপাল থানায় এ সাধারণ ডায়েরী করেন সুজন মজুমদার। যাহার সাধারণ ডায়েরী নং ৭০১। তারিখ ১৫. ০৫.২০২৬।
সাধারণ ডায়েরীতে সুজন মজুমদার উল্লেখ করেছেন, তিনি প্রেসক্লাব রামপাল এর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার রামপাল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। বৃহস্পতিবার ১৩ মে সন্ধ্যায় প্লাস নিউজ রামপাল (Pulse New Rampal) নামে একটি ফেক আইডি থেকে আপত্তিকর পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ওই পোস্টে দেখা যায় সাংবাদিক সুজন মজুমদারের নাম বিকৃত করে ও তার শ্যালিকার ছবি ব্যবহার করে নানা ধরনের মিথ্যা ও আপত্তিকর কমেন্ট ছড়ানো হয়েছে। ফেক আইডি দিয়ে বিকৃত ও মানহানিকর তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করা হয়েছে বলেও সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়। এইসব ফেক আইডি থেকে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে রামপালের বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র ফেক আইডি খুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং পেশাগত কাজে বাঁধা সৃষ্টির লক্ষে সম্মানহানিকর এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা ফেক আইডি দিয়ে সুজননের ছবি তার শ্যালিকার ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য করেই ক্ষান্ত হয়নি। তারা সাংবাদিক সুজন মজুমদার ছাড়াও প্রেসক্লাব রামপাল এর সাবেক সভাপতি এম, এ সবুর রানা, আহবায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মো. মেহেদি হাসান ও কবির আকবর পিন্টুকে ঘিরে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট পোষ্ট করায় রামপালে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, প্রেসক্লাব রামপালের আহবায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মেহেদী হাসান, এম, এ সবুর রানা, এ, এইচ নান্টু, মো. রেজাউল ইসলাম, মো. কবির আকবর পিন্টু, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, অমিত পাল, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ, মো. হারুন শেখ, মো. আল আমিন শেখ প্রমুখ। তারা এমন আইডিধারী সাইবার অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যাবস্থা ও সাইবার নিরাপত্তা আইনে ব্যাবস্থা গ্রহণের দাবি করেছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, অভিযোগের বিষয়ে গোয়েন্দা বিভাগের মাধ্যমে দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24