1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার এক সময়কার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আইনজীবী, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের দুই টার্ম (১০ বছর ২০১৪-২০২৪) এপিপি হিসাবে দায়িত্ব পালনকারী এবং যশোর সরকারি সিটি কলেজের সাবেক জি. এস. এ্যাড. কেসমত আলী মোড়ল (৬৮) বুধবার (১৩ মে-২৬) সকাল১১.৩০ মিনিটে তাঁর নিজ বাসভবন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তুখোড় ছাত্রনেতা কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ্যাডভোকেট কেসমত আলী মোড়ল-এর মৃত্যুর খবর শুনে ফুটবল খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য বাড়িতে উপস্থিত হন। মৃতু্কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাগরিব নামাজবাদ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বুধবার (১৩ মে-২৬) জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাডভোকেট সাবেরুল হক সাবু-এর সভাপতিত্বে এবং জনাব নুর আলম পান্নু-এর পরিচালনায় প্রয়াত কেছমত আলীর স্মরণ সভা অনুষ্টিত হয়। স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, এ্যাডভোকেট মিলন মিত্র প্রমূখ।
বক্তারা বলেন, প্রয়াত আইনজীবী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এডভোকেট কেসমত আলী ভাইয়ের স্মরণসভা ছিল অত্যন্ত আবেগঘন ও শোকাবহ। যশোর জেলা আইনজীবী সমিতির অঙ্গনে আজ যেন এক শূন্যতার অনুভূতি বিরাজ করছে। দীর্ঘদিনের সহযোদ্ধা, অভিভাবকতুল্য একজন মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর কর্ম, আদর্শ, সততা ও মানুষের প্রতি ভালোবাসা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। তিনি ছিলেন আইন অঙ্গনের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
এদিকে, ক্রীড়া বাক্তিত্ব কেসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলার বিএনপির সহ-সভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ফুটবল রেফারি শফিকুল ইসলাম ও শওকত হোসেন প্রমুখ।
অন্যদিকে, গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
ছবিঃ
১৬/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24