1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

আশুলিয়ায় গুলি, ম্যাগাজিন ও ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় দুর্গাপুর এলাকা থেকে এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি চাকু এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুম (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সে, নরসিংদী জেলার সদর থানার খিদিরপুর এলাকার মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ মাসুম (৩২) ।

তিনি বর্তমানে সে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় মামুনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকায় মাসুম নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার হেফাজত থেকে এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি চাকু ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা বিষয়টি থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24