1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের ইউরোপ কমিটির অস্থায়ী পুনর্গঠন—সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার | অনলাইন ডেস্ক

প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকার, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা সংগঠন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে ইউরোপ কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে অস্থায়ীভাবে পুনর্গঠন করা হয়েছে।

সংগঠনের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ইউরোপ কমিটির আহ্বায়ক জনাব আলহাজ ফারুক আহমেদ চৌধুরী ব্যক্তিগত ব্যস্ততা ও বিশেষ কারণে সাময়িকভাবে সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করেন। তিনি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করলে সংগঠনের ধারাবাহিক কার্যক্রম সচল রাখার স্বার্থে বিকল্প সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত ও আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউকে কমিটির আহ্বায়ক জনাব মোসাদ্দেক মিয়া মানিককে অস্থায়ীভাবে ইউরোপ কমিটির দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সংগঠনের স্বার্থ বিবেচনায় তিনি এই দায়িত্ব গ্রহণে সম্মতি প্রদান করেন।

একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে ইউকে কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ খালিদ মিয়া ওয়ালিদকে ইউকে কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠন আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের ফলে আঞ্চলিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে।

সংগঠনের সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকার আদায়, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ব্যক্তিগত ব্যস্ততা কিংবা সাময়িক পরিবর্তন কখনোই আমাদের সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় এই সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

নতুন এই অস্থায়ী পুনর্গঠনের মাধ্যমে ইউরোপ অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্রবাসী সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংগঠনটি জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিদাতা:

অ্যাডভোকেট এ. এন. এম ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক

এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি

“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24