1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোররাত পৌনে ৪টার দিকে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে একটি বিশেষ টিম ক্যাম্প-১ (ইস্ট) এলাকার ব্লক-সি/১৫ এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে এফসিএন নং-১৬২২০৮ এর রোহিঙ্গা নাগরিক মৃত নজির আহমদের ছেলে দিল মোহাম্মদ (৪৮) এর বসতবাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে ক্যাম্প-১ (ওয়েস্ট), ব্লক-সি/৯ এলাকার এফসিএন নং-১৪৯৪৭৮ এর শামসুল আলমের ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৮) কে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তার লুঙ্গির সামনের অংশ থেকে কালো পলিথিনে মোড়ানো আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ সময় তার কাঁধে ঝোলানো কালো ব্যাগের ভেতর থেকে ৪টি পলিব্যাগে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে এফসিএন নং-১৬২২০৮, ব্লক-সি/১৫ এলাকার দিল মোহাম্মদের স্ত্রী নুর সেহেরা (১৮) এর পরিহিত সেলোয়ারের কোচা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইসঙ্গে এফসিএন নং-৬২২৯৮৮, ব্লক-এ/৪, ক্যাম্প-১ (ইস্ট)-এর মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২) এর লুঙ্গির কোচা থেকে আরও ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরি নং-৩৮৪, তারিখ ১৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ মূলে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24