1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

গোপালপুর বাজারের মিনি পতিতা পল্লিতে পুলিশের অভিযান, খদ্দেরসহ আটক- ৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার গরু হাট সংলগ্ন এলাকার একটি মিনি পতিতা পল্লিতে বিশেষ অভিযান চালিয়ে খদ্দেরসহ ৬ জনকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার ১৮ মে রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ,টি,এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) দিকনির্দেশনায় এসআই রুপন, এসআই সাইদুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক অনীতিক কার্যকলাপ চলছিল যুব সমাজ ধ্বংসের মুখে পড়ে৷ স্থানীয়দের একাধিক অভিযোগে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আপত্তিকর অবস্থায় ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয় সাধারণ মানুষ পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই স্থানে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড চলিয়ে আসছে জবেদা বেগম কার্যকলাপে পরিবেশ নষ্ট হচ্ছিল এব স্কুল-কলেজের ছেলে মেয়েরা ধ্বংসের পথে । পুলিশের অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এদিকে দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ,টি,এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন এই পুলিশ কর্মকর্তা৷ চার ইউনিয়নের সাধারণ জনগণ পুলিশের এরকম কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ
এ,টি,এম মাহমুদুল হক, পরিদর্শক (নিঃ) গণমাধ্যম কর্মী কে জানান দীর্ঘদিন ধরে গোপালপুর বাজারে স্কুলের সামনে মাদ্রাসা পাশে জবেদা বেগম নামে দুধর্ষ মহিলা দূর দূরান্ত থেকে মেয়ে এনে খদ্দের মাধ্যমে অসামাজিক কার্যক্রম চালাতো আমি সংবাদ পাওয়ার মাত্রায় আমার সঙ্গী ফৌস নিয়ে এলাকার লোক জনেন সহযোগিতায় ছেলে মেয়ে অসামাজিক কার্যকলাপ অবস্থায় তাদেরকে আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্র নিয়ে আসি৷ সমাজবিরোধী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24