1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। একই সঙ্গে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।
বুধবার (২২ জুলাই) পিবিআই হেডকোয়ার্টার্সের নির্ধারিত অর্ধবার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের বিভিন্ন শাখা ঘুরে দেখেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি হিসাব শাখা, মোটরযান শাখা, রিজার্ভ অফিস ও ডি-স্টোরসহ বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সরকারি যানবাহন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, নিয়মিত লুব্রিক্যান্ট পরিবর্তন এবং গাড়ির লগবুক সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলা, জবাবদিহি, সুশাসন ও পেশাদারত্ব বজায় রেখে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকির অংশ হিসেবে কয়েকটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি মামলার বাদী, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের নিয়মিত পরিদর্শন ও তদন্ত তদারকির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একই সঙ্গে সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিট কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24