1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুইঁয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা সাব-ডিলার শিরিন শীলার জনতা ট্রেডার্সের সার গোপনে আলমের কীটনাশকের দোকানে মজুত রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ বাধা ও মবের শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরে তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল ও অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তাঁদের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন গ্রীন টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ প্রিন্স মাহমুদ ও অপর সাংবাদিক আসাদ মিয়া।
উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী বড়ইতলা বাজার এলাকায় সাব-ডিলার শিরিন শীলার প্রতিষ্ঠান জনতা ট্রেডার্সের সার গোপনে আলমের একটি কীটনাশকের দোকানে মজুত রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ডিএপি ও টিএসপি সারসহ প্রায় ৮০ বস্তা সার দেখতে পান এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
এ সময় দোকানে আলমকে উপস্থিত না পেয়ে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করেন সাংবাদিকরা। সার মজুতের বিষয়ে জানতে চাইলে আলম জানান, শিরিন শীলা সারগুলো তাঁর দোকানে রেখে গেছেন এবং তিনি বর্তমানে পটুয়াখালীতে রয়েছেন। পরে কথা বলবেন বলেও জানান তিনি। তখন সাংবাদিকরা তাঁকে ঘটনাস্থলে এসে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।
পরবর্তীতে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্য নেন। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমের বক্তব্য নিতে পুনরায় তাঁর দোকানে যান তাঁরা।
সাংবাদিকদের অভিযোগ, এ সময় আলমের উদ্যোগে আগে থেকেই বাদল নেছারসহ একাধিক ব্যক্তিকে জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা দলবদ্ধভাবে সাংবাদিকদের ঘিরে ধরে তর্ক-বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। এতে সাংবাদিকরা মবের মুখে পড়েন। পরে গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা।
সাংবাদিকরা আরও জানান, তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর মব সৃষ্টিতে জড়িত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল করেন। তাঁদের দাবি, তাঁরা কোনো চাঁদা দাবি করেননি; বরং কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত ও বিক্রির অভিযোগের বিষয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় তাঁরা রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। পুরো বিষয়টি উপজেলা প্রশাসনকে শুরু থেকে শেষ পর্যন্ত অবহিত করা হয়েছে সাংবাদিকদের ভাষ্য, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের কাছে ভিডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।
এদিকে, সার মজুতের বিষয়ে সংশ্লিষ্ট সাব-ডিলার শিরিন শীলা ও আলমের বক্তব্য এবং তাঁদের কাছে সার মজুতের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চেষ্টা করা হয়েছে। পাওয়া যায়নি,
ভুক্তভোগী সাংবাদিকরা সংরক্ষিত ভিডিও রেকর্ডিং, সংশ্লিষ্ট নথি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহে বাধা, দলবদ্ধভাবে ঘিরে ধরে হয়রানি এবং তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24