1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মাদরাসা ছাত্র, আহত এক টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিল সহ মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স নীতিতে) অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত্রি ২২:০০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সৈয়দপুর গ্রামস্থ জনৈক মোঃ হারুন অর রশিদ বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিল মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এসআরবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ১। মোঃ হারুন অর রশিদ (৫৭), পিতা- আলী আহম্মেদ ও তার ছেলে ২। মোঃ রুবেল হোসেন (৩৭), পিতা-মোঃ হারুন অর রশিদ, উভয় সাং- সৈয়দপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ পলায়ন করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24