1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক জটিলতার কারণেই কি মানসিক চাপে ভুগছিলেন শিপ্রা হালদার? সেই চাপের জেরেই কি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু? মগরাহাটের চারগাছিয়া এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী শিপ্রা হালদারের আকস্মিক মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

মগরাহাট ২ নম্বর ব্লকের চারগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রের কর্মী ছিলেন শিপ্রা হালদার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত কাজের চাপ এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ তারিখ সুপারভাইজারের কাছে সমস্ত নথিপত্র জমা দেওয়ার কথা ছিল তাঁর। সেই কাজের চাপের মধ্যেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে পরিবারের দাবি। প্রথমে তাঁকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত ছিলেন শিপ্রাদেবী। পরিবারের দাবি, চাকরি থেকে অবসর নিতে আর মাত্র এক বছর বাকি ছিল তাঁর। দীর্ঘ কর্মজীবনের শেষ পর্যায়ে এসে এভাবে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও গোটা এলাকা।

শিপ্রাদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে ভিড় জমান শতাধিক মানুষ। শোকপ্রকাশের পাশাপাশি ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী কাজের অতিরিক্ত চাপ ও বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সরব হন। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর কাজের চাপ কমানো এবং তাঁদের সমস্যাগুলির প্রতি প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে।

শিপ্রাদেবীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য, গ্রামবাসী, স্কুলের ছাত্রছাত্রী এবং সহকর্মীরা। এই ঘটনার পর অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24