1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

পুঠিয়ায় গ্রাম আদালতের পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

উৎপল কুমার সরকার, ব্যুরো চিফ,রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিতে, উপজেলা সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত বাংলাদেশের ইউনিয়ন পরিষদের অধীনে গঠিত একটি স্থানীয় ও অনানুষ্ঠানিক আদালত। এর প্রধান কাজ গ্রামাঞ্চলের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে, স্বল্প খরচে এবং দ্রুত নিষ্পত্তি করা। এটি মূলত গ্রামীণ দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি করে। এ সময় গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম কিভাবে শক্তিশালী করা যায় এবং থানা ও কোর্ট না গিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের খরচ হয়রানি কমিয়ে সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়।

ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। গ্রাম আদালতের পুঠিয়া উপজেলা সমন্বয়কারী রাশেদা খাতুন, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ পুঠিয়া উপজেলায় পরিচালিত কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধি গণ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24