1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

অসহায় শামীমের চিকিৎসায় প্রবাসীদের মানবিক সহায়তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল বওড়া গ্রামের এতিম ,অসুস্থ ও অসহায় শামীমের চিকিৎসার জন্য একের পর এক মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসছেন প্রবাসীরা।

প্রথমে এক মালেশিয়া প্রবাসী ভাই বেশ কিছু নগদ অর্থ দিয়ে শামীমের চিকিৎসার জন্য সহযোগিতা করেছিলেন। এবার ইতালি প্রবাসী এক মানবিক ভাই নগদ অর্থ প্রদান করে আবারও শামীমের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই মানবিক সহায়তায় কিছুটা হলেও আশার আলো দেখছে অসহায় পরিবারটি।

জানা যায়, শামীমের পিতা মৃত্যুবরণ করার পর থেকেই তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। অসুস্থ শরীর নিয়েও দীর্ঘদিন কোনো রকম কাজ করে বৃদ্ধ বিধবা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন। পাশাপাশি নিজের চিকিৎসার খরচও বহন করতেন। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে, হাঁটাচলা ও স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতাও হারিয়ে ফেলেছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে চরম কষ্টে দিন কাটছে পুরো পরিবারের। চিকিৎসার ব্যয় বহন করাও তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় প্রবাসীদের মানবিক সহায়তা শামীম ও তার পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও শামীমের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

কেউ শামীমের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে বেলকুচি উপজেলার ধুল বওড়া গ্রামের শামীমের বাড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24