1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রমের কথা জানানো হয়। একই সঙ্গে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24