1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

রাজনগরে সাংবাদিক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক শাহ মাছুম বিল্লাহ ফারুকীর ছোট ভাই শাহ মারুফ বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। এসময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক শাহ মাছুম বিল্লাহ ফারুকী বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের শাহ আলাউদ্দিন ফারুকীর ছেলে সাংবাদিক শাহ মাছুম বিল্লাহ ফারুকীর সঙ্গে একই এলাকার মৃত ইকরাম মিয়ার ছেলে খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, এলাকায়  নানা অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সাংবাদিক পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।

ঘটনার রাতে খায়রুল ইসলাম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সাংবাদিকের ছোট ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা আহত ব্যক্তির কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার পর থেকে সাংবাদিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাংবাদিক শাহ মাছুম  ফারুকী বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে টার্গেট করা হয়েছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24