1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

ব্যক্তিগত জমিতে অনুমতি ছাড়া বিদ্যালয় নির্মাণ, অভিযোগ করেছে জমির মালিক, তদন্ত চলমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪৯ বার পঠিত

তারাকান্দা (ময়মনসিংহ),
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৮নং কামারিয়া ইউনিয়নে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকানাধীন জমিতে যথাযথ অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে”এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় একটি প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, নির্ধারিত স্থানে একটি বিদ্যালয় ভবন নির্মিত অবস্থায় রয়েছে। তবে নির্মাণ কার্যক্রম চলাকালীন কোনো বৈধ সরকারি অনুমোদন বা প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়টির প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগও তুলেছেন স্থানীয়দের একটি অংশ। তবে এ বিষয়ে এখনো কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জমির মালিক শিহাব সরকার জানান,প্রথমে দুদকে চিঠি দেওয়া হয় দুদক থেকে শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়, শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ থেকে অফিসাররা এসে তদন্ত করে যায়, আরো জানান ব্যক্তিগত জমিতে কোনো লিখিত চুক্তি বা সরকারি অনুমোদন ছাড়া বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। তিনি এ ঘটনায় আপত্তি জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ প্রতিনিধিরা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে পূর্ব অনুমতি ও নিয়মনীতি অনুসরণ করা বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়েছে কি না—তা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24