1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নবীগঞ্জে ৩সন্তানের জনক রহস্যজনক মৃত্যু নিয়ে ধূমড়জাল! নিহতের স্ত্রী সন্তান আত্মগোপনে!

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যা বলে দাবি করা হলেও অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও মৃত দুলাল মিয়ার স্ত্রী জানান, গত সোমবার দুলাল মিয়ার স্ত্রী তাঁর এক আত্মীয়ের বাড়িতে সাহায্যের জন্য গেলে বিষয়টি নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। দুলাল মিয়া তাঁর ভাইয়ের স্ত্রী তসিবা বেগমের কাছে স্ত্রীর অবস্থান জানতে চাইলে তসিবা সঠিক বলে আমি জানিনা। একথা নিয়ে তাদের উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় ঘটনা ঘটে।

এ হত্যা নিয়ে আরো অভিযোগ উঠেছে যে, এই ঘটনার জেরে ওই রাতেই তসিবা বেগমের স্বামী ও সন্তানরা ঘুমন্ত অবস্থায় দুলাল মিয়াকে বেধরক মারপিট করে। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুলাল মিয়ার কোন সাড়া শব্দ না পেয়ে তার আত্মীয় স্বজনরা ডাকাডাকি শুরু করে কোন সারাশব্দ না পেয়ে এক পর্যায়ে দুলাল মিয়ার ভাতিজারা ঘরের পেছনের টিন কেটে ঘরে ভেতরে ডুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি নিয়ে এলাকায় ও প্রশাসনের মধ্যে ধূমড়জাল সৃষ্টি হয়েছে।

এদিকে, পুলিশ আসার আগেই রহস্যজনক ঝুলন্ত অবস্থা থেকে তার মরাদেহ মাটিতে নামিয়ে দেয়! এ ঘটনার প্রশাসন সহ সচেতন মহলের লোকজনের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে নিহত দুলাল মিয়ার স্ত্রী তসিবা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে তাঁর ভাই ও ভাতিজারাই পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার পর থেকে আমি আমার সন্তানদের নিয়ে প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছি। তবে, তসিবা বেগম ঝগড়া বা মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

নিহত দুলাল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আব্দুর রহিম এর পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর তিন সন্তানের জনক।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোনায়েম মিয়ার নির্দেশে এসআই এ.কে.এম মনজুরুল এর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে থানার এসআই মনজুরুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল রহস্য উন্মোচন করা হবে। বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে বলেও তিনি জানান।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নাম্বার 01716-796398
তারিখ:- ১৯ মে ২০২৬ইংরেজী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24