1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুর নতুন মূলগ্রাম মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে-২৬) নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশে হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কতৃপক্ষ অধ্যাপক মোক্তার আলীকে ফুলে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সদর ইউনিয়নের আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সদ্য মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। বাদ মাগরিব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর পূর্ব নির্ধারিত অন্যান্য কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে আগেভাগেই উপস্থিত হয়ে বক্তব্য শেষে বিদায় নেন।
ছবিঃ
২০/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24