1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (জাতীয় নিউজ ক্লাব)-এর স্থায়ী কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সংগঠনের ধানমন্ডিস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া।
সভায় ২০২৬–২০২৮ সালের জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে  রফিকুল ইসলাম-কে আহ্বায়ক এবং মোঃ  খাইরুল বাশার   লাবু-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী। কমিটির অন্যান্য  হলেন যুগ্ম সম্পাদক  মিজানুর রহমান খান, শাহিন আলম আশিক,আহ্বায়কসদস্য  মীর রাজিবুল হাসান নাজমুল এবং মোঃ ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আওরঙ্গজেব কামাল, শেখ আব্দুল মজিদ, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, নুরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে পবিত্র ঈদুল আজহার বিশেষ স্মরণিকা প্রকাশ এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের ঐক্য এবং জাতীয় পর্যায়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24