1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

গোপালগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমিগ্রেশনে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
জেলা প্রতিনিধি,

গোপালগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে প্রিন্স মোল্লা তার প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন।
এ ঘটনায় প্রথম স্ত্রী মনিরা মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী তালহা প্রিন্স মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24