1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

যশোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ শাহিন যশোর জেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

জেলা শহর ও আশপাশের কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যশোর সরকারি এম এম কলেজসহ অন্যান্য কেন্দ্রে সার্বিকভাবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রবেশ ব্যবস্থা, আসন বিন্যাস, প্রশ্নপত্র বিতরণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। এতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্রগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারা পরীক্ষার্থীদের জন্য পানি, শরবত, স্যালাইন ও কলম সরবরাহের পাশাপাশি আসন খুঁজে দেওয়া, তথ্য প্রদান এবং মোটরসাইকেল সার্ভিসের ব্যবস্থা করে।

কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, মানবিক বিভাগে যশোর সরকারি এম এম কলেজে ১,৭২৬ জন, আব্দুল রাজ্জাক কলেজে ৮৯৩ জন, মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে ৩৬০ জন, সরকারি বালিকা বিদ্যালয়ে ৪৬১ জন এবং যশোর জেলা স্কুলে ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া বিজ্ঞান বিভাগেও বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেন।

যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এম এম কলেজ ছিল প্রধান কেন্দ্র এবং এর অধীনে আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24