1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) দুপুরে কেওয়া চন্নাপাড়া আঞ্চলিক সড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ফারুক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৪ মে এলাকার একটি মসজিদের মোয়াজ্জিনকে মারধরের ঘটনার পর এলাকায় উত্তেজনা বাড়ে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে বহিরাগতদের নিয়ে এলাকায় মহড়া দেওয়া হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এঘটনায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফারুকের একতলা বাড়ির সবগুলো কক্ষ ভাঙচুর করা হয়। ঘরে থাকা ফার্নিচারসহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলা হয় এবং বাড়ির সামনে থাকা গাছপালাও কেটে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুকের মা বলেন, পূর্ব বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ০১৬১১১৮২০২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24