1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ঝিকরগাছায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বিল্লাল হুসাইন।।
ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকের পরিচয় চিহ্নিতকরণ এবং ৭ কর্মদিবসের মধ্যে ধর্ষক ও তার সহযোগীদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”র আয়োজনে এক মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার (২২মে) বিকাল ৫টায় স্থানীয় উপজেলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশন সহ ঝিকরগাছার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ ও হত্যার মত মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছে। বিশেষ করে শিশু ধর্ষণের মত অমানবিক ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। ধর্ষণ মামলার দীর্ঘ সূত্রিতার সুযোগে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। একটা অপরাধের বিচার না হওয়া আরেকটা অপরাধের জন্ম দিচ্ছে। ধর্ষণের মত জঘন্য অপরাধের সাথে জড়িতদের ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করে ৭কর্মদিবসের মধ্যে মৃত্যুদন্ড নিশ্চিত করতে পারলে এই অপরাধ কমে যাবে। এই বিষয়ে আইন সংশোধনের দাবি জানান তিনি।

ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হুসাইন, পল্লী উন্নয়ন স্বর্ণপদক প্রাপ্ত সংগঠক আব্দুল্লাহ আল সাঈদ, বিবর্তন ঝিকরগাছা এর সাধারণ সম্পাদক সুজন দত্ত, ২৪এর গনঅভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা আখি খাতুন সহ আরও অনেকে। মানববন্ধনে সকল বক্তাই তাদের বক্তব্যে দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে রাষ্ট্রের প্রতি অনুরোধ দিয়ে জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24