1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

মদনে দুই এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত থানায় অভিযোগ,

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ সামছুল হক,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদনে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামের দুই এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে আহত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুল্লাহ অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল ২১মে বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ পিতা শফিকুর রহমান দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে মদন থানায় একটি অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার (২০ মে) মদন পৌরসদরের পরীক্ষার কেন্দ্র মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,আহত আব্দুল্লাহ,আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চানগাও চকপাড়ার বাসিন্দা। অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মদন ইউনিয়ন কান্দাপাড়া এলাকার বাসিন্দা। কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) পোস্ট নিয়ে আব্দুল্লাহ এবং সিয়ামের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে গত বুধবার সিয়াম তার লোকজন নিয়ে আব্দুল্লাহর উপর হামলা করে। এ সময় বেধরক মারপিট করলে আব্দুল্লাহ ও আইনুল্লাহ আহত হয়। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ অবস্থা আশংকা জনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ পিতা শফিকুর রহমান এ প্রতিনিধিকে জানান,আমার ছেলে মাথায় আঘাত পাওয়ায় দুই চোখে ঝাপসা দেখছে। শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই ঘটনার তদন্তসহ সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সিয়ামের বাবা বাবুল মাস্টার জানান,‘ কিছুদিন আগে নাকি আমার ছেলেকে ওরা (আব্দুল্লাহসহ কয়েকজন) মারধর করেছিল। সেই বিষয়টি আমি আগে জানতাম না। বুধবার তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ঘটনাটি সমাধানের জন্য আব্দুল্লাহ বাবার সাথে আমি কথা বলেছি।

মদন থানার (ওসি তদন্ত) অসীম কুমার দাস জানান, ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

মোঃ সামছুল হক।

নেত্রকোনা।

মোবাইলঃ ০১৯৩৮৩২০৮২৪.

তাং ২২-০৫-২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24