1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সিরাজগঞ্জের সলঙ্গাতে কোরবানির মাসায়েল শীর্ষক ওলামাদের মিলন মেলা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

ফারুক আহমেদ ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গায় ওলামা পরিষদের উদ্যোগে কোরবানী সম্পর্কিত জরুরি মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।থানা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাও: মুফতি আখতারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাও: রফিকুল ইসলামের সঞ্চালনায় গতকাল সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়েল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কোরবানি সংক্রান্ত প্রশ্নোত্তর প্রদানসহ জরুরি মাসায়েল সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুনাযিরে বাঙ্গাল আলহাজ্ব হযরত মাও: মুফতি শফী কাসেমী সাহেব দা.বা. বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাও: মুফতি আব্দুর রউফ সাহেব দা.বা সিরাজগঞ্জ।
ওলামাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মাও: শফিউল্লাহ শামীম,খতিব সিরাজগঞ্জ জেলা মারকায মসজিদ, মাও: আব্দুল গফুর সাহেব,খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, মাও: নুর উদ্দিন নোমানী সাহেব,খতিব সলঙ্গা বায়তুর মামুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। এই মাসায়েল শীর্ষক আলোচনা সভায় সলঙ্গা অঞ্চলের আলেম ওলামায়ে কেরাম, শিক্ষক,সাংবাদিক,সামাজিক ও ধর্মপ্রাণ মুসুল্লীদের নিয়ে মিলন মেলায় রুপ নিয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24