1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

কর্মরত অবস্থায় এনজিও কর্মচারীর মৃত্যু; টেকনাফের মোচনী পাড়ায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার বাসিন্দা ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের কর্মী ছৈয়দ হোছাইন কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, এনজিওএফ-ইউএনএইচসিআর পরিচালিত ওয়াশ (WASH) প্রকল্পের আওতায় ওয়াশ ওয়্যারহাউসে “গার্ড ডব্লিউএইচ” পদে দায়িত্ব পালন করছিলেন ছৈয়দ হোছাইন। শনিবার (২৩ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কর্মরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ছৈয়দ হোছাইন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মীদের কাছে তিনি একজন ভদ্র, শান্ত স্বভাবের এবং পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে কর্মস্থলসহ এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চরম সংকটের মুখে পড়েছে। শোকাহত পরিবারের কান্না ও আহাজারিতে মোচনী পাড়ার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এদিকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় সচেতন মহল, জনপ্রতিনিধি, সমাজসেবী ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এনজিও ফোরাম কর্তৃপক্ষের কাছেও পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24