1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

সাতক্ষীরায় “রাইজ অ্যান্ড বি হিলড” মেগা ক্রুসেড আত্মিক জাগরণ, আরোগ্য ও আশার বার্তায় তালায় বৃহৎ ধর্মীয় সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা :
সাতক্ষীরার তালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ ধর্মীয় সমাবেশ “রাইজ অ্যান্ড বি হিলড” (উঠো এবং সুস্থ হও) মেগা ক্রুসেড। আত্মিক পুনর্জাগরণ, আরোগ্য, প্রার্থনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। সমাবেশটি আগামী ২৪ মে রোববার বিকেলে তালা উপজেলার গোনালী এফসিসিবি চার্চ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আয়োজন করছে ক্রাইস্ট এম্বাসি অ্যাগ্লো চার্চ, বাংলাদেশ।
“A Time of Worship, Miracles and the Word” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্রিস্টান ধর্মীয় বক্তা, গসপেল সংগীতশিল্পী ও চার্চ নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা, উপাসনা, আত্মিক পুনর্জাগরণ এবং অসুস্থদের জন্য আরোগ্য কামনায় বিশেষ সেবার আয়োজন রাখা হয়েছে। প্রচারিত পোস্টার ও আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় বক্তাদের উপস্থিতি থাকবে। এতে সাতক্ষীরাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমান সময়ে মানুষের মধ্যে হতাশা, ভয়, অস্থিরতা ও সামাজিক অবক্ষয় বেড়ে যাওয়ায় আত্মিক শক্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্য থেকেই এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়; বরং মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি ফিরে পাওয়ার একটি প্রয়াস। তারা মনে করেন, প্রার্থনা ও সৃষ্টিকর্তার বাণী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ক্রাইস্ট এম্বাসি অ্যাগ্লো চার্চ বাংলাদেশের যুব প্রতিনিধি পাস্টর জন সাব্বির রানা বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু ধর্মীয় প্রচার নয়, বরং সমাজে মানবতা, ভালোবাসা ও আশার বার্তা পৌঁছে দেওয়া। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, আত্মিক জাগরণ সৃষ্টি হলে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রাণবন্ত উপাসনা, গসপেল সংগীত, সমবেত প্রার্থনা ও বাইবেলের বাণী প্রচারের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মাঝে আত্মিক অনুভূতি জাগ্রত করার পরিকল্পনা রয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিমও।
স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বলছেন, তালায় এত বড় পরিসরে আত্মিক ও মানবিক মূল্যবোধভিত্তিক ধর্মীয় আয়োজন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা আশা করছেন, এ সমাবেশ মানুষের মাঝে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও নতুন আশার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24