1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

গোমস্তাপুরের উন্নয়নে সুধীজনদের মুখোমুখি জেলা প্রশাসক মুসা জঙ্গী; মুগ্ধ করলেন উপজেলার সুধী সমাজকে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭ বার পঠিত

মো: তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

২৩ মে (শনিবার) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু: মিজানুর রহমান।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী এবং সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ।
স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যানবৃন্দ) মোয়াজ্জেম হোসেন (পার্বতীপুর), মনিরুজ্জামান সোহরাব (রহনপুর), আবুল কাসেম মোহাম্মদ মাসুম (আলীনগর), মতিউর রহমান (রাধানগর), শামিউল আলম শ্যামল (বোয়ালিয়া), গোলাম কিবরিয়া হাবিব (চৌডালা) এবং শারিকুল ইসলাম সাদ্দাম (বাঙ্গাবাড়ী)।
বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপজেলার সুধীজনরা।
মতবিনিময় সভা চলাকালীন উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকের সাথে উপস্থিত সুধীজনদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সকলের বক্তব্য শোনেন এবং উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় যোগদানের পূর্বে উপজেলা পরিষদে নবনির্মিত একটি ‘লাইব্রেরি’ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24