1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাএ নিহত: আহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুল ছাএ নিহত হয়েছে।
(২৩ মে) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া কমল মুন্সির হাট আনসার ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাএ হলেন,পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১নং
নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার জাহেদুল আলমের পুত্র মুহাম্মদ ওয়ালীদ আল তাজনিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)। নিহত শাহাদাত হোসেন সামি চক্রশালা ইউনিয়ন কৃষি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও অপরজন তাজনিম
আব্দুল সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন।
আহত হয়েছেন তানভীর জয় (১৮)।
আহত তানভীর কে স্থানীয়রা উদ্ধার করে

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত তানভীর জয় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৩ মে শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার সময় কক্সবাজার
থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা
দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরোও একজনের মৃত্যু হয়। ঘটনায় স্থানীয় লোকজন ঘাতকবাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সুএে জানা যায়।

২৩/০৫/২৬ ইং
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24