1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বাগেরহাটের রামপালে ফ্যাসিবাদী অপশক্তির উত্থান আর হতে দেওয়া হবে না: কাজী জাহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

হারুন শেখ ​বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় ইউনিয়নের ফয়লা বাসস্ট্যান্ডে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বারবার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম বলেন, রামপালের মাটিতে ফ্যাসিবাদী কোনো অপশক্তির উত্থান আর কখনো হতে দেওয়া হবে না। যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন, নির্যাতন সহ্য করেছেন, তাদের নিয়েই দল পুনর্গঠন করা হবে।
​রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক বিএনপি নেতা অধ্যাপক সুব্রত কুমার পাল, ডাক্তার আ. মাজেদ, খান আলী আজম, শেখ মোতাহার আলী, মশিউর রহমান সুমন, মোল্লা ফারুক হোসেন টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার ওপর জোর দিয়ে বলেন, এখন আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। দলের নাম ভাঙিয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিপরীতে অবস্থান নিয়ে যারা দলের ভরাডুবির ষড়যন্ত্র করেছেন, তাদের স্বেচ্ছায় দল থেকে সরে যাওয়া উচিত। দলের ক্ষতি করে দলে থাকার কোনো প্রয়োজন নেই। নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দিনে যারা দলের নিবেদিত ও পরীক্ষিত কর্মী, তাদের সঠিক মূল্যায়ন করা হবে এবং ত্যাগীদের নিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করা হবে।​ সভায় স্থানীয় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24