1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শিশু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত শাস্তির দাবিতে চাঁদপুরে কোমলমতি শিশুদের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। সারা দেশে শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) বিকেল ৪টায় চাঁদপুর শহরের অঙ্গীকার ভাষ্কর্যের সামনে সামাজিক সংগঠন আপন ও আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেন-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় একঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেন-এর কোমলমতি শিশু শিক্ষার্থী, অভিভাবক, নারী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “নির্যাতন নয়, নিরাপত্তা চাই। ধর্ষণের বিচার চাই” সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা শিশু ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন আপন-এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ। তিনি বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। এসব ঘটনার দ্রুত এবং সুষ্ঠু বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

আপন-এর যুগ্ম সম্পাদক সিত্তুল মুনা চৈতি বলেন, “আজ আমরা সন্তানদের নিয়ে রাস্তায় নেমেছি শুধু প্রতিবাদের জন্য নয়, তাদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে। আমরা চাই, কোনো শিশুই যেন আর নির্যাতনের শিকার না হয়।”

কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থী বলেন, “আমরা ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে চাই। যারা শিশুদের ওপর নির্যাতন করে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24