1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তেলিহাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ। একই সঙ্গে তিনি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মোবারক হোসেন মুরাদ বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রত্যাশা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক ঈদের প্রকৃত আনন্দ।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দের পাশাপাশি আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কুরবানির পশুর বর্জ্য দীর্ঘসময় খোলা স্থানে পড়ে থাকলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তাই দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, কুরবানির স্থান পরিষ্কার রাখা এবং প্রয়োজন হলে ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

মোবারক হোসেন মুরাদ বলেন, “শুধু ঈদের সময় নয়, সারাবছরই আমাদের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বজায় রাখতে হবে। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তেলিহাটি গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি তেলিহাটি ইউনিয়নের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ প্রত্যাশা করেন। স্থানীয়দের মতে, ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে তার এই সচেতনতামূলক বক্তব্য সময়োপযোগী এবং ইতিবাচক বার্তা বহন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24