1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

রোববার ২৪ মে কুমিল্লার বুড়িচং – রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর গোমতীনদীর প্রতিরক্ষা বাঁধের নীচে ধান বুঝাই অটোরিকশা নিয়ে উপরে উঠার সময়  অটোরিকশা উল্টে চাপা পড়ে এক কলেজ সহায়ক আব্দুল মান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আব্দুল মান্নান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজ হিসাব রক্ষক নজরুল ইসলাম জানান  বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৫৫) রোববার সকালে ৩ টি অটোরিকশা যোগে ১০ মন ধান বুঝাই করে অটোরিকশা যোগে কংশনর বাজার বিক্রি করার জন্য যায়। এর মধ্যে বুড়িচং – রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নীচ থেকে অটোরিকশা নিয়ে আব্দুল মান্নান বাঁধের উপর উঠার সময় অটোরিকশা উল্টে তার উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ১ ছেলে ১ মেয়ে  রয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এ বিষয়ে কেউ আমাকে জানায় নি। আমাদের কে জানালে আইনগত সহায়তা করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24