
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ার
সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটির সদস্য সমাজ সেবক মো: দিদারুল আলম।
সমাজ সেবক দিদারুল আলম এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, উৎসর্গ ও ত্যাগের মহিমায় প্রতিবছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে-ঘরে।
পটিয়া উপজেলা, পৌরসভা, ৮ নম্বর ওয়ার্ডের গভীর ভালোবাসা অনুভূতি প্রকাশ করে দিদারুল আলম আরোও বলেন, মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। এবার ঈদের খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সেই প্রার্থনাই করি। সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি সকলের সহযোগিতা দোয়া ভালোবাসা কামনা করেন। ঈদ মোবারক।
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442