1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যশোর সদর উপজেলার নিকেরীপাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার খালধার রোডের নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে রাব্বী (১৮) এবং পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একজন করে মোট দুইজন আহত হন। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24